সাম্প্রতিক
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী, স্বামীকে উদ্ধার করতে নেমে স্ত্রীর মৃত্যু হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ‎বাবুগঞ্জ থানা পুলিশের সফল মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক নিজ অর্থায়নে রাস্তার কাজের উদ্বোধন করলেন মোঃ রাজন শিকদার, দোয়া চাইলেন সকলের কাছে গ্যাস সিলিন্ডারের লিকেজে সর্বস্বান্ত পরিবার, সরকারের জরুরি সহায়তার আবেদন বানারীপাড়া’র চাখারে স্কুলের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের করুণ মৃত স্বজনদের আহাজারি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কটিয়াদীতে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ, নমুনা পরীক্ষাগারে

বান্দরবানে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী ও মানবিক সহায়তা প্রদান

পাহাড়ে নিরাপত্তা প্রদানের পাশাপাশি মানবিক কর্মকান্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বান্দরবান রিজিয়নের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সম্প্রতি অগ্নিকান্ডে শহরের উজানী পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে এমডিএস মাঠে এসব ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন ৬৯ পদাকি ব্রিগেড এর জি থ্রি আই ক্যাপ্টেন সামিউল ইসলাম।
এ সময় জি থ্রি আই ক্যাপ্টেন সামিউল ইসলাম বলেন, পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তার কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাড়িয়ে মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছি। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।
অনুষ্ঠানে ১০০টি পরিবার ও এতিমখানার  মাঝে চাল, ডাল, তেল, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এছাড়াও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এদিকে সহায়তা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহযোগিতা তাদের জন্য অনেক সহায়ক হবে এবং কঠিন সময়ে সেনাবাহিনী পাশে থাকায় তারা স্বস্তি পেয়েছেন।

Tags:

সম্পর্কিত খবর :