সাম্প্রতিক
আইনজীবীদের হামলায় শিক্ষার্থীসহ ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবুগঞ্জে রমরমা মাদক ব্যবসা: হুমকির মুখে তরুণ সমাজ, জিরো টলারেন্স নীতির দাবিতে সচেতন মহল বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ রাজিবপুরে ইউপি সদস্য পদে সবার দোয়া ও সমর্থন চাইলেন জহুরা খাতুন কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা ঝুঁকিতে রোগী-স্বজন, দ্রুত সংস্কারের দাবি কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ট ওসি মনোনীত জিয়া হায়দারেে প্রচেষ্টায় হতে যাচ্ছে নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

‎মেহেন্দিগঞ্জে ২৫০পিস ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

বরিশালের মেহেন্দিগঞ্জে থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ ফিরোজ পালোয়ান (৪০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ থানা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ৫ মার্চ দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকার সময় লেংগুটিয়া তালতলী লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসআই ছালেম ও এএসআই জসিমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফিরোজ পালোয়ানকে ২৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত ফিরোজ চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার জানান, আটককৃত ফিরোজ একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় ইতিপূর্বে একটি হত্যা মামলাসহ একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। ওসি আরও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Tags:

সম্পর্কিত খবর :