সাম্প্রতিক
লালপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ‎সখিপুরে আলোচিত পারভীন হত্যায় জড়িত সন্দেহে আটক জাকির ৩ দিনের রিমান্ডে পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার সময় তরুণকে ছুরিকাঘাত বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ইউরো ও কোপার বর্তমান চ্যাম্পিয়ন দুই দল দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর মিঠামইন উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর মাগুরা জেলা পুলিশের অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার

লালপুরে একই রাতে মসজিদ,মাজার ও বাড়িতে চুরির ঘটনা, আতঙ্কে এলাকাবাসী

নাটোরের লালপুর উপজেলা-এ একই রাতে বসতবাড়ি, মাজার ও মসজিদে চুরির একাধিক ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় লালপুর ইউনিয়নের জৌদ্দবগী বুধপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মোজাম (৫৫) তার পরিবারসহ আত্মীয়ের বাসায় দাওয়াতে যান। ২৭ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে যেকোনো সময়ে অজ্ঞাতনামা চোরেরা তার বাড়ির গেট, গ্রিল ও ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
চোরেরা ঘরে থাকা ১৪ আনা ওজনের সোনার গলার চেইন, ১০ আনা ওজনের এক জোড়া কানের দুল, ৩টি নাকফুল, ৪ জোড়া রুপার নুপুর, ৮টি পিতলের থালা, ৩টি পিতলের জগ, ২টি গ্লাস এবং নগদ ৬ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। চোরাইকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।
এদিকে একই গ্রামের ইমতাজ খাঁ’র ছেলে বিপ্লব (২০)-এর একটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানও চুরি হয়ে গেছে, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।
এছাড়াও বুধপাড়া এলাকায় অবস্থিত হযরত ইমাম শাহ আলমের মাজার-এর দানবাক্সের তালা ভেঙে প্রায় ১০ হাজার টাকা চুরি করা হয়েছে। পাশের বুধপাড়া হযরত ইমাম শাহ আলম জামে মসজিদ-এর মূল ফটকের তালা ভেঙে মসজিদের একটি ব্যাটারিও চুরি করে নিয়ে যায় চোরেরা, যার মূল্য প্রায় ২৭ হাজার টাকা।
ফজরের নামাজ পড়তে এসে স্থানীয় মুসল্লিরা এসব চুরির ঘটনা দেখতে পান এবং পরে বিষয়টি জানাজানি হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Tags:

সম্পর্কিত খবর :