সাম্প্রতিক
আইনজীবীদের হামলায় শিক্ষার্থীসহ ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবুগঞ্জে রমরমা মাদক ব্যবসা: হুমকির মুখে তরুণ সমাজ, জিরো টলারেন্স নীতির দাবিতে সচেতন মহল বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ রাজিবপুরে ইউপি সদস্য পদে সবার দোয়া ও সমর্থন চাইলেন জহুরা খাতুন কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা ঝুঁকিতে রোগী-স্বজন, দ্রুত সংস্কারের দাবি কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ট ওসি মনোনীত জিয়া হায়দারেে প্রচেষ্টায় হতে যাচ্ছে নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বিএনপি নির্বাচনী ইশতেহারে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়েছিল। ইতোমধ্যে সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষিঋণ মওকুফ করেছে সরকার। এছাড়া কৃষকদের আর্থিক স্বস্তি দিতে ও ভাগ্য উন্নয়নে কৃষি কার্ড বিতরণ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।

শনিবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬) বিকেল ৩টায় নাটোরের লালপুরে নিজ বাড়িতে প্রথমবার প্রতিমন্ত্রী হিসেবে আগমন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে দুপুর আড়াইটায় গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে তাকে সংবর্ধনা দেয়া হয়।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, আসন্ন ঈদের আগেই হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী সদস্যদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেয়া হবে। এ কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেয়া হবে।

এছাড়া ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও ধর্মীয় গুরুদের সরকারি ভাতা ঈদের আগেই পৌঁছে দিতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানান তিনি । আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দল-মতের ঊর্ধ্বে উঠে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়ম দমনে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপি’র সাবেক আহবায়ক নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান সহ অসংখ্য দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টায় নাটোর সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। পরে তিনি লালপুরে এসে গণসংবর্ধনায় যোগ দেন।

উল্লেখ্য, নাটোর-১ (লালপুর – বাগাতিপাড়া) আসন থেকে তার বাবা মরহুম ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টানা চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনি বিএনপি সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী, ১৯৯৩ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও ২০০১ সালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হন। পরে ২০০৮ সালে আসনটি বিএনপির হাতছাড়া হলে দীর্ঘ ১৮ বছর পর ফারজানা শারমীন পুতুল আসনটি পুনরুদ্ধার করেন এবং আসনটির সর্বকনিষ্ঠ এমপি ও প্রতিমন্ত্রী হয়ে অনন্য ইতিহাস গড়েন। এছাড়া তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগেরও একমাত্র বিজয়ী নারী সংসদ সদস্য। বাবার পর মেয়ের এমন গগনচুম্বী সফলতায় আনন্দে উদ্বেলিত লালপুর বাগাতিপাড়ার সর্বস্তরের মানুষ।

Tags:

সম্পর্কিত খবর :