ফুলগাজীর আমজাদ হাটে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাটে ইসলামী ব্যাংকিং শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ আগস্ট আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক পিএলসি’র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একতা এন্টারপ্রাইজ ও শাড়ি মেলার প্রোপাইটর মোহাম্মদ আলম পাটোয়ারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং, আমজাদ হাটের ইনচার্জ মেহেদি হাসান।
সমাবেশে ইসলামী ব্যাংকের গ্রাহকসেবা, ব্যাংকিং কার্যক্রম এবং বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাহকদের বিভিন্ন সুবিধা, সেবার মানোন্নয়ন ও ব্যাংকের কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।
এতে ইসলামী ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top