সাম্প্রতিক
রাজিবপুরে ইউপি সদস্য পদে সবার দোয়া ও সমর্থন চাইলেন জহুরা খাতুন কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা ঝুঁকিতে রোগী-স্বজন, দ্রুত সংস্কারের দাবি কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ট ওসি মনোনীত জিয়া হায়দারেে প্রচেষ্টায় হতে যাচ্ছে নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” রাজবাড়ী সদরের ৫ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, প্রস্তাবিত নাম ‘পঞ্চকানন’ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনে পিরোজপুরে ব্যাপক প্রস্তুতি সেনাবাহিনীর মানবিক উদ্যোগে দৃষ্টি ফিরে পেলেন দুই বৃদ্ধ বাবা-ছেলেসহ ৩১ জন টাংগাইলের নাগরপুরে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা তাড়াশে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে দিলেন স্বামী

বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধকে ৭ দিনের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ক্ষেতের ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির বাসা কেটে বাচ্চা ও ডিম নষ্ট করার ঘটনায় এক বৃদ্ধকে কারাদণ্ড দিয়েছে প্রশাসন।

বুধবার (১৫ এপ্রিল) উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বর ভট্ট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত বাচা মিয়া (৬০) নামে ওই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

উপজেলা প্রশাসন জানায়, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাচা মিয়া তালগাছ থেকে বাবুই পাখির অন্তত ২৭টি বাসা কেটে নিচে ফেলে দিয়েছেন। এতে বাসাগুলোতে থাকা প্রায় ২৫টি সদ্যজাত ছানা মারা যায় এবং বেশ কিছু ডিম নষ্ট হয়।

ইউএনও মেহেদী হাসান ফারুক ঢাকা পোস্টকে বলেন, বাবুই পাখি হত্যার অভিযোগ পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যাই। সেখানে বাচা মিয়া নামে এক ব্যক্তি ধান খেয়ে ফেলার কথা বলে ২৭টি বাবুই পাখির বাসা তাল গাছ থেকে কেটে ফেলে দেয়। সেখানে আমরা ২৫ থেকে ৩০টি মৃত পাখির বাচ্চা পেয়েছি। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি নিজের ভুল স্বীকার করেন।

তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৭ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপস্থিত সবাইকে বন্যপ্রাণী আইন সম্পর্কে জানানো হয় এবং প্রত্যোকটি প্রাণীর জীবন রক্ষার জন্য আহ্বান করা হয়।

Tags:

সম্পর্কিত খবর :