সাম্প্রতিক
রাজিবপুরে ইউপি সদস্য পদে সবার দোয়া ও সমর্থন চাইলেন জহুরা খাতুন কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা ঝুঁকিতে রোগী-স্বজন, দ্রুত সংস্কারের দাবি কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ট ওসি মনোনীত জিয়া হায়দারেে প্রচেষ্টায় হতে যাচ্ছে নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” রাজবাড়ী সদরের ৫ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, প্রস্তাবিত নাম ‘পঞ্চকানন’ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনে পিরোজপুরে ব্যাপক প্রস্তুতি সেনাবাহিনীর মানবিক উদ্যোগে দৃষ্টি ফিরে পেলেন দুই বৃদ্ধ বাবা-ছেলেসহ ৩১ জন টাংগাইলের নাগরপুরে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা তাড়াশে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে দিলেন স্বামী

আশাশুনিতে ২৫ জন দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির হাতে অনুদানের চেক বিতরণ

 আশাশুনিতে ২৫ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন উপকারভোগীর মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং আশাশুনি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় আয়োজনে এ চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি তার বক্তব্যে বলেন,”সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে। রাষ্ট্রের কল্যাণমূলক সেবার সুফল যাতে প্রকৃত উপকার ভোগীদের দোর গোড়ায় পৌঁছে যায়, সে লক্ষ্যেই এ ধরনের বিশেষ অনুদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।”
উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগীরা।
অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলার ১১টি ইউনিয়নের ২৫ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির হাতে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক তুলে দেওয়া হয়।

Tags:

সম্পর্কিত খবর :