নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের তিনজন শিক্ষককে একযোগে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত ১০ জুন ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখা থেকে জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলিকৃত শিক্ষকরা ১৬ জুন ২০২৬ তারিখ অপরাহ্ন থেকে তাৎক্ষণিকভাবে বর্তমান কর্মস্থল থেকে বিমুক্ত বলে গণ্য হবেন।
বদলিকৃত শিক্ষকরা হলেন— মোহাম্মদ মাহবুবুল আলম (সিনিয়র শিক্ষক, ইংরেজি), নুরুজ্জামান (সহকারী শিক্ষক, বাংলা) এবং ইমরান তালুকদার (সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান)। এর মধ্যে মোহাম্মদ মাহবুবুল আলম ও নুরুজ্জামানকে দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং ইমরান তালুকদারকে মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল পাইলট গভর্নমেন্ট হাই স্কুল, দুর্গাপুরে বদলি করা হয়েছে।
অপরদিকে একই প্রজ্ঞাপনের মাধ্যমে অন্য সরকারি বিদ্যালয় থেকে তিনজন শিক্ষককে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে। ইতোমধ্যে তারা বিদ্যালয়ে যোগদান করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
একসঙ্গে তিনজন শিক্ষকের বদলি ও নতুন শিক্ষকদের যোগদানের ঘটনায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এ বিষয়ে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আবদুল ওদুদ জানান, জনস্বার্থে উল্লেখিত তিনজন শিক্ষক কে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অন্যত্র বদলি করা হয়েছে।











