সাম্প্রতিক
২০ বছর হাফ ভাড়ার সুবিধা নিয়ে কী প্রতিদান দেন শিক্ষার্থীরা, চালকের প্রশ্ন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন কয়রায় বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সভা একযোগে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষক বদলি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল লালপুরে অনুমতি ছাড়াই কৃষিজমির মাটি কাটায় জরিমানা, অবৈধ স্থাপনা উচ্ছেদ কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যমুনার ভাঙনে আতঙ্কে নদীপাড়ের মানুষ বগুড়ার তিন ইউনিয়নের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু আমরা দেশের তরে এখানে এসেছি: চীনে আতিকুর রহমান রুমন

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঘারিন্দা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ কবিরুজ্জামান ডল।

কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তিনি শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

Tags:

সম্পর্কিত খবর :