সাম্প্রতিক
২০ বছর হাফ ভাড়ার সুবিধা নিয়ে কী প্রতিদান দেন শিক্ষার্থীরা, চালকের প্রশ্ন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন কয়রায় বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সভা একযোগে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষক বদলি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল লালপুরে অনুমতি ছাড়াই কৃষিজমির মাটি কাটায় জরিমানা, অবৈধ স্থাপনা উচ্ছেদ কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যমুনার ভাঙনে আতঙ্কে নদীপাড়ের মানুষ বগুড়ার তিন ইউনিয়নের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু আমরা দেশের তরে এখানে এসেছি: চীনে আতিকুর রহমান রুমন

কয়রায় বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সভা

খুলনার কয়রায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদ এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টা ও ১২টায় কয়রা উপজেলা বিএনপি ও যুবদলের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

​মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত ‘সাংগঠনিক সপ্তাহ’ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা সদরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কপোতাক্ষ কলেজ মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়। একই সাথে রাজনীতিতে শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান সংগঠনটির নেতাকর্মীরা।

​কয়রা উপজেলা যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, আসাদুল ইসলাম, ইউনুস আলী ও দেলোয়ার গাজী।

​সভায় বক্তারা বলেন, রাজনীতিতে কোনো ধরনের অপসংস্কৃতি ও শিষ্টাচারবহির্ভূত আচরণ বরদাশত করা হবে না। দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে এবং দেশ ও জনগণের কল্যাণে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

​প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন—যুবদল নেতা আবুল কালাম আজাদ কাজল, মুস্তাফিজুর রহমান খোকন, মুস্তাফিজুর রহমান রাজু, আবু তাহের, মো. রফিকুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. হাসান প্রমুখ।

​এদিকে, বেলা ১২টায় কয়রা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আরেকটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে কপোতাক্ষ কলেজ মাঠে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

​কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য এমএ হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু ও আবু সাইদ বিশ্বাস।

​সভায় বিএনপি নেতারা বলেন, দেশের মাটিতে নিষিদ্ধ কোনো সংগঠনের নৈরাজ্য ও অপতৎপরতা সহ্য করা হবে না। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠন রাজপথে প্রস্তুত রয়েছে।

​প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—বিএনপি নেতা মো. শরিফুল আলম, মোস্তাফিজুর রহমান, মহরম হোসেন, শেখ সালাহ উদ্দিন লিটন, অধ্যাপক আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান হাবিব, কহিনুর ইসলাম, নাজমুল হুদা, মনজুর মোর্শেদ, কামরুল ইসলাম খান, আব্দুল গফফার, কৃষকদল নেতা এসএম গোলাম রসুল, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. নুর ইসলাম খোকন, ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, প্রভাষক রবিউল ইসলাম, শ্রমিকদল নেতা আকবার হোসেন খান, আব্দুর রউফ, মৎস্যজীবী দলের আবুল কালাম, সিরাজুল ইসলাম, তাঁতীদলের আছির উদ্দিন, তরুণ দলের আবুল হাসান ও মো. আলমগীর হোসেন।

​উভয় কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, কপোতাক্ষ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. মামুন হোসেন, ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ ও মো. ইমরান হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tags:

সম্পর্কিত খবর :