সাম্প্রতিক
২০ বছর হাফ ভাড়ার সুবিধা নিয়ে কী প্রতিদান দেন শিক্ষার্থীরা, চালকের প্রশ্ন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন কয়রায় বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সভা একযোগে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষক বদলি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল লালপুরে অনুমতি ছাড়াই কৃষিজমির মাটি কাটায় জরিমানা, অবৈধ স্থাপনা উচ্ছেদ কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যমুনার ভাঙনে আতঙ্কে নদীপাড়ের মানুষ বগুড়ার তিন ইউনিয়নের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু আমরা দেশের তরে এখানে এসেছি: চীনে আতিকুর রহমান রুমন

বগুড়ার তিন ইউনিয়নের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু

নামকরণ নিয়ে দীর্ঘদিনের বিতর্কের পর বগুড়ার মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার নবগঠিত তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে গণশুনানির মাধ্যমে নাম পরিবর্তনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং নতুন ঘোষিত মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক এলাকা পুনর্গঠন করা হয়। পরে ১৪ জুন নতুন ইউনিয়নগুলোর নামসহ গেজেট প্রকাশ করা হয়। গেজেট প্রকাশের পরপরই নামকরণ নিয়ে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহলে তুমুল সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযোগ ওঠে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক উপাধি এবং তার দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে তিনটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। প্রতিমন্ত্রীর পারিবারিক পরিচয়ের সঙ্গে মিলিয়ে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ী ইউনিয়ন’ এবং নবগঠিত মোকামতলা উপজেলায় তার দুই ছেলের নামে ‘সীমান্ত ইউনিয়ন’ ও ‘দিগন্ত ইউনিয়ন’ নাম দেওয়া হয়।
বিষয়টি নিয়ে এলাকায় তীব্র বিতর্ক ও অসন্তোষ তৈরি হলে তা সরকারের উচ্চপর্যায়ের নজরে আসে। পরে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইউনিয়ন তিনটির নাম পরিবর্তনের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে আজ সকাল থেকে ওই তিনটি এলাকায় জনসাধারণের মতামত নিতে গণশুনানির আয়োজন করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, গণশুনানিতে স্থানীয় বাসিন্দাদের দেওয়া যৌক্তিক নাম ও মতামতের ভিত্তিতে ইউনিয়নগুলোর নতুন নাম চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।

Tags:

সম্পর্কিত খবর :