সাম্প্রতিক
২০ বছর হাফ ভাড়ার সুবিধা নিয়ে কী প্রতিদান দেন শিক্ষার্থীরা, চালকের প্রশ্ন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন কয়রায় বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সভা একযোগে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষক বদলি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল লালপুরে অনুমতি ছাড়াই কৃষিজমির মাটি কাটায় জরিমানা, অবৈধ স্থাপনা উচ্ছেদ কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যমুনার ভাঙনে আতঙ্কে নদীপাড়ের মানুষ বগুড়ার তিন ইউনিয়নের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু আমরা দেশের তরে এখানে এসেছি: চীনে আতিকুর রহমান রুমন

কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় সোমবার (২২ জুন) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীল কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম হাসিব ও সদস্য সচিব আশিকুর রহমান আশিক-এর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার বিষয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস রাজনীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ছাত্রসমাজকে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। তারা যেকোনো ধরনের সহিংসতা ও অরাজকতার বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags:

সম্পর্কিত খবর :