সাম্প্রতিক
২০ বছর হাফ ভাড়ার সুবিধা নিয়ে কী প্রতিদান দেন শিক্ষার্থীরা, চালকের প্রশ্ন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন কয়রায় বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সভা একযোগে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষক বদলি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল লালপুরে অনুমতি ছাড়াই কৃষিজমির মাটি কাটায় জরিমানা, অবৈধ স্থাপনা উচ্ছেদ কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যমুনার ভাঙনে আতঙ্কে নদীপাড়ের মানুষ বগুড়ার তিন ইউনিয়নের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু আমরা দেশের তরে এখানে এসেছি: চীনে আতিকুর রহমান রুমন

মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন, খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম

খুলনা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন মালিকদের হাতে হস্তান্তরের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন খুলনার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা।
আজ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন খুলনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা।
এ সময় তিনি মোবাইল ফোন হারানো বা চুরি হলে হতাশ না হয়ে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ প্রদান করেন এবং প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খুলনা। জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) খুলনা। জনাব অপু মন্ডল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খুলনা।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tags:

সম্পর্কিত খবর :