সাম্প্রতিক
কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন কয়রায় বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সভা একযোগে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষক বদলি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল লালপুরে অনুমতি ছাড়াই কৃষিজমির মাটি কাটায় জরিমানা, অবৈধ স্থাপনা উচ্ছেদ কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যমুনার ভাঙনে আতঙ্কে নদীপাড়ের মানুষ বগুড়ার তিন ইউনিয়নের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু আমরা দেশের তরে এখানে এসেছি: চীনে আতিকুর রহমান রুমন মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন, খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীর মৃত্যু, ডিবির ওসি প্রত্যাহার

ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীর মৃত্যুর পর ডিবি ফরিদপুর সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে প্রত্যাহার করা হয়েছে।

গত রোববার মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৬) নামের ছাত্রলীগ কর্মী ডিবি হেফাজতে মারা যান। আজ দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এই অফিস আদেশে জারি করা হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, ‘জনাব সৈয়দ মো. আলমগীর হোসেন (বিপি-৮০০৬১০৬১৮৫) অফিসার-ইনচার্জ, ডিবি, সদর জোন, ফরিদপুরকে প্রশাসনিক কারণে ডিবি, সদর জোন হতে প্রত্যাহার করা হলো।’

এই পত্রে আরও বলা হয়,’বর্ণিত কর্মকর্তাকে অদ্য ২৩/০৬/২০২৬ খ্রিঃ ১৩.০০ ঘটিকার মধ্যে পুলিশ লাইন্স ফরিদপুরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।’ ওই পত্রের শেষাংশে বলা হয়,’এ আদেশ অদ্যই কার্যকর হবে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম বলেন, প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ওই কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মৃত্যু হওয়া  মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া মহল্লার বাসিন্দা এবং ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি আগে ছাত্রলীগ কর্মী ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার বিকেল ৫টার দিকে মাদকসহ ডিবি মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তকে আটক করে বলে জানায় পুলিশ। সে সময় মায়ের সামনেই তাকে মারধর করা হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরদিন রোববার সকাল ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিবি হেফাজতে থাকাকালীন তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার ইশতিয়াকের জানাজার আগে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা মধুখালীতে ৪০ মিনিটের জন্য ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়। পরে মৃত প্রান্তর পরিবারের অনুরোধে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।

এদিকে, সোমবার দুপুরে মধুখালী ঈদগাহ ময়দানে জানাজার নামাজের আগে উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদসহ তিনজন বিএনপি নেতা বক্তব্য দেন। বিএনপি নেতারা এই ঘটনাকে “হত্যাকাণ্ড” হিসেবে আখ্যায়িত করে দ্রুত এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান।

Tags:

সম্পর্কিত খবর :