

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না। শেখ হাসিনা কখনোই আর বাংলাদেশে ফিরতে পারবেন না। তাকে দিল্লির ওই অন্ধকার প্রকোষ্ঠেই মৃত্যুবরণ করতে হবে। তার লাশ ভারত পানিতে ভাসিয়ে দেবে। সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে পিরোজপুর শহরে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারোয়ার

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবি, জরুরি ওয়ার্ড-২৭ এর সিলিং ফ্যানটি হঠাৎ আলগা হয়ে সরাসরি আকবরের পেটের ওপর এসে পড়ে। আকবরের পরিবার ও স্বজনেরা রক্ষণাবেক্ষণে চরম অবহেলার অভিযোগ তুলে পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করেছেন। প্রত্যক্ষদর্শী আইনজীবী মুহাম্মদ আসলাম কোরেশী বলেন, রোগী ঘটনার আগে সুস্থই ছিলেন, কিন্তু ফ্যান পড়ার পরই তিনি মারা যান। চিকিৎসকেরা দাবি করছেন ফ্যান নাকি সেবিকার ওপর পড়েছে, কিন্তু আমি নিজে

ভারতের রাজধানী দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজেপি) দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র সংসদ ভবন এলাকা। আর সংসদের ভেতরে চলছিল অধিবেশন। সেখানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন বাইরেহাজার হাজার বিক্ষোভকারী সংসদ ভবনের মূল ফটকের বাইরে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন। এর কিছুক্ষণ পরেই কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে প্রধানমন্ত্রীর কনভয় বা গাড়িবহর সংসদ ভবন থেকে

পরিবারের দারিদ্র্য ঘোচাতে আর একটি সুন্দর ভবিষ্যতের আশায় ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ছয় যুবক। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস-গন্তব্যে পৌঁছানোর আগেই লিবিয়ায় মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে এখন তারা জিম্মি। তাদের মুক্তির জন্য দাবি করা হয়েছে দেড় কোটি টাকা। টাকা আদায়ে প্রতিনিয়ত চালানো হচ্ছে পাশবিক নির্যাতন, আর সেই নির্যাতনের ভিডিও পাঠানো হচ্ছে বাংলাদেশে বসবাস করা তাদের পরিবারের সদস্যদের

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ চেঁচরী গ্রামে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযুক্ত মিজানুর রহমান ওই এলাকার মৃত শাহেব আলী হাওলাদারের ছেলে এবং তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের চেঁচরীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে তিনি এ অবৈধ কর্মকাণ্ড চালিয়েছেন। স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় দুই মাস আগে মিজানুর

ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মো: রাশেদ খানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল ১৯ জুলাই, ২০২৬ (০৪ শ্রাবণ ১৪৩৩) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উপসচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, অন্য যেকোনো

কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বেলা ১১ টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কয়রা উপজেলা এজেন্ট শাখা এই মতবিনিময় ও উন্নয়ন সভার আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন। কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ সাঈদুর রহমানের

সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: সাতক্ষীরার কৃতি সন্তান এবং সাংবাদিকতা জগতের পরিচিত মুখ সাইদুর রহমান সম্প্রতি ভারতস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন। দীর্ঘ সময় ধরে দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসা এই অভিজ্ঞ সাংবাদিকের এই নতুন কূটনৈতিক দায়িত্ব প্রাপ্তি পেশাদার মহলে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ তাকে

আশাশুনিতে ২৫ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন উপকারভোগীর মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং আশাশুনি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় আয়োজনে এ চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে

সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামে সোমবার ২০ জুলাই ২৬ তারিখে এক মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় ৪১ নং কাশীবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নয় বছর বয়সী ফারজানা ইয়াসমিনকে ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় একই এলাকার বাসিন্দা ও ঝালমুড়ি বিক্রেতা সুরাইয়া আক্তার। স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল