

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আছরের নামাজ আদায়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে তারা মিয়া (৬৫) নামে এক মুসল্লীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেলে পৌর এলাকার দরগাহ কলামহলা জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া পৌর এলাকার বাগরাইট গ্রামের বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে তিনি পূর্বপাড়া এলাকায় বসবাস করছিলেন। স্থানীয়দের কাছে তিনি একজন ধর্মপরায়ণ ও নিয়মিত মুসল্লী হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সূত্র

যশোর সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং ঝিকরগাছা ও শার্শা উপজেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এমপি সাবেরা নাজমুন-এর অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে গেছেন বেনাপোল পৌর বিএনপির নেতৃবৃন্দ। আজ (১৯ জুলাই) নেতৃবৃন্দ অসুস্থ এই সংসদ সদস্যের শারীরিক খোঁজখবর নিতে তার বাসভবনে যান। এ সময় নেতৃবৃন্দ তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তার দ্রুত ও পূর্ণ রোগমুক্তি কামনা করেন। বেনাপোল পৌর বিএনপির

কুড়িগ্রামের রাজিবপুরে পুলিশি অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আকতার মিয়া (৫৯) নামে এক চিহ্নিত মাদককারবারিকে আটক করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজীবপুর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত আকতার মিয়া পার্শ্ববর্তী রৌমারী উপজেলার আগলারচর পাহাড়তলী গ্রামের কুদরত আলীর ছেলে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অবৈধ ১১০ পিস ইয়াবা ট্যাবলেট

দুই বছর পেরিয়ে গেছে। ক্যালেন্ডারের পাতা বদলেছে, ঋতু পাল্টেছে। কিন্তু সাভারের ব্যাংকটাউনের একটি কবরের সামনে দাঁড়ালে মনে হয়, সময় যেন থমকে আছে সেই রক্তাক্ত ১৮ জুলাইয়েই। প্রতি বছর দিনটি ফিরে এলে পরিবারের কাছে ফিরে আসে সেই বিকেলের স্মৃতি—যেদিন আন্দোলনে গিয়ে আর জীবিত ফেরেননি মেধাবী শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রকাশিত পোস্ট অন্যদের আগে পাওয়ার সুবিধা দিতে ওয়াল স্ট্রিটের ট্রেডার ও বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মাসে সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করেছিল ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি)। সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। সূত্রগুলো জানিয়েছে, গোপন আলোচনার কারণে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৯,৭৪০ টাকাসহ দুই নারীকে আটক করেছে। আটককৃতরা হলেন: ১. সালমা খাতুন (৩৮), স্বামী: ফিরোজ; ২. আমেনা খাতুন (৪৪), স্বামী: শহীদ হোসেন। তাদের বাড়ি বেনাপোল পোর্ট থানার নারানপুর কেলের কান্দা এলাকায়। বেনাপোল পোর্ট থানা সূত্র জানায়, শনিবার রাত ১০টার দিকে পুলিশি অভিযানে তাদের আটক করা হয়।

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হয়েছে। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের নির্বাচনী এলাকায় প্রথম কিস্তিতেই নির্মাণ করা হয়েছে ৬০টি গ্রামীণ সড়ক। এসব প্রকল্পের আওতায় ইট সলিং, মাটির রাস্তা উন্নয়ন এবং সিসি ঢালাই সড়ক নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। ইউনিয়নভিত্তিক প্রকল্পের মধ্যে চেঁচরীরামপুরে ৯টি,

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার জাটিয়া ইউনিয়নের সুটিয়া এলাকার একটি জলাশয়ে এ অভিযান চালানো হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মায়মুনা জাহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ৬০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো ধ্বংসের জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। উপজেলা সিনিয়র

নওগাঁর মান্দায় যৌতুকের দাবিতে নির্যাতন, শিকল দিয়ে বেঁধে মারধর এবং পরে তালাক দেওয়ার অভিযোগ তুলে এক সেনা সদস্যের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তার স্ত্রী। একই সঙ্গে স্বামী অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাকে সংসার থেকে বিচ্ছিন্ন করেছেন বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামে নিজ বাড়িতে

মানিকগঞ্জের শিবালয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন (৫০) ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের মৌহালী গ্রামের মোন্তাজ উদ্দিন শিকদারের ছেলে। বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, সেলফি পরিবহনের ওই বাসটি